ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষাসামগ্রী প্রদান


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৪:৪১

৫০ শয্যাবিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে ৩ লাখ টাকার ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টি অক্সি কনসেন্ট্রেটর মেশিন ও ২০টি অক্সি মিটারর প্রদান করা হয়। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও রাসেল হাসান বখতের পরিচালনায় সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক প্রাবন্ধিক আহমদ সিরাজ। বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর জসিম উদ্দীন শাকিল, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামসুজ্জামান চৌধুরী রাহেল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সমাজসেবক বাহার উদ্দীন প্রমুখ।

কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ও গোলাম সরওয়ার সালামের প্রচেষ্টায় কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ হতে এ করোনা সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান