বোন মাঝে মাঝে বলতো চোখটা ঠিক কর : স্বস্তিকা
ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ‘হেমন্তের পাখি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন।
বাবা-মাকে হারিয়ে অভিনেত্রী এখন একা রয়েছেন। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন খারাপ করা পোস্ট শেয়ার করেন। কখনও মা-বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন, আবার কখনও তার মধ্যে থাকা মা-বাবার নানা ঝলকের প্রকাশ ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নাকি বাবার মতো ‘লক্ষ্মী ট্যারা’। তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে দেখেছি, বাবা একটু বেশি মনোযোগ দিয়ে কথা বললে চোখটা কেমন অন্য রকম হয়ে যেত। বা অন্যমনস্ক হয়ে রইলে চোখটা সেই অন্য রকম। আনমনে কথা বললেও দেখতাম চোখের মনিটা কেমন যেন ফট করে আলাদা হয়ে যেত।’
‘হঠাৎ ডাকলে যদি তাকায়, সেই চোখটা আবার আলাদা। একটু বড় হতে বুঝলাম একে বলে, ‘লক্ষ্মী ট্যারা’। বাবাকে কী মিষ্টি লাগত। ‘ওই রকম কর না চোখটা’, এটা বললেই বাবা বলত, আরে ওরম ইচ্ছে করলেই হয়না, করা যায় না।’
অভিনেত্রীর কথায়, ‘বাবা চলে যাওয়ার পর, অনেক রাত পর্যন্ত বোনের সঙ্গে গল্প করলে বোন মাঝে মাঝে বলত, এই দিদি চোখটা ঠিক কর, বাবার মত হয়ে গেছে। বা বলত, দিদি পুরো বাবার মত তাকালি। আমি পাতা ফেলে, চোখ পিটপিট করে ঠিক করে নিতাম আর মনে মনে স্বস্তির হাসি হাসতাম।’
আসলে তিনি বাবার মতোই হতে চাইতেন। তার কথায়, ‘আমরা তো সবাই চাই, এটাই আমাদের সুপ্ত বাসনা, আমরা যেন আমাদের বাবা মায়ের মত হই। তাদের সবটা যেন আমাদের মধ্যে থেকে যায়। ঠিক যেমন আমি চাই, আমার আমি টা যেন আমার মেয়ের মধ্যে আশ্রয় পায়।’
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না