কাপ্তাই উপজেলা আ'লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেফতার
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২১ জানুয়ারী) রাত ১১টায় চট্টগ্রামের খুলসী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ। তিনি জানান, গ্রেফতারকৃত কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করা সহ অরাজকতা সৃষ্টি ও এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া এই মামলার তদন্ত কর্মকর্তা
কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলসী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুই ছাইন চৌধুরীকে গতকাল সোমবার রাতে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার (২১ জানুয়ারী) রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা