পুলিশ সদস্য তৃষ্ণা বিশ্বাসের বাড়ীতে শোকের মাতম
পটুয়াখালী পুলিশ লাইনস্ এর ব্যারাক থেকে তৃষ্ণা বিশ্বাস(২২) নামে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। এদিকে নিহত ওই নারী পুলিশ সদস্যের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ী মাদারীপুরের ডাসারে চলছে শোকের মাতম। মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে বলে দাবী নিহতের স্বজনদের। তবে সুষ্ঠু তদন্তের দাবী জানান। আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের তৃষ্ণা বিশ্বাস।দিনমজুর বাবার সংসারের হাল ধরতে ২০২৩ সালের নভেম্বর মাসে নারী পুলিশ কনস্টেবল পদে চাকুরিতে যোগদান করেন। চাকুরির কিছুদিন পরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরিবার থেকে মানসিক ডাক্তার দেখানো হয়েছে বলে জানান স্বজনরা। কিন্তু গত রোববার সকালে পরিবারের কাছে খবর আসে পুলিশ ব্যারাকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। এতে বাকরুদ্ধ হয়ে যায় নিহতের পরিবার ও স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে পাগল প্রায় পরিবার। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ীতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ -বাতাস ভারী হয়ে ওঠে। মৃত্যু তৃষ্ণা বিশ্বাস উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবী জানান পরিবার ও স্বজনরা।
নিহত পুলিশ সদস্যের মা বীনা বিশ্বাস কান্না জড়িত কন্ঠে জানান, মেয়েকে এক মাস আগে ঢাকা নিয়ে মানসিক ডাক্তার দেখাই। ওর মধ্যে একটা ভয় কাজ করতো। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ডাসার উপজেলার এক নারী পুলিশ কনস্টবল মারা যাওয়ার ঘটনা ঘটছে পটুয়াখালী জেলা
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার
রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
Link Copied