বশেমুরকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপনের অংশ হিসেবে রোববার (৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন লেকে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপাচার্য বলেন, দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গবেষকদের অবদানের পাশাপাশি মাছচাষিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মাৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষদেয় ডিন প্রফেসর ড. নার্গিস সুলতানা।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড