ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে অসহায় পরিবারের চুরি যাওয়া গরু-বাছুর উদ্ধার করল থানা পুলিশ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৪:৪৯

নওগাঁর ধামইরহাটে অসহায় পরিবারের চুরি যাওয়া গরু-বাছুর উদ্ধার করেছে থানা পুলিশ। অর্ধলক্ষাধিক টাকার গরু চুরির ৩ দিনের মাথায় পুলিশের সহায়তায় ফেরত পেয়ে ভুক্তভোগী পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সাথে চোরদেরও শ্রীঘরে পাঠিয়েছে থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর এলাকার এনায়েত আলীর ছেলে মো. ওয়াসিম আকরাম রাতের খাবার খেয়ে ৩১ আগষ্ট রাতে ঘুমিয়ে পড়েন। ১ সেপ্টেম্বর ভোর ৫টায় গোয়ালঘরে প্রবেশ করে দেখেন তার গরু-বাছুর চুরি হয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ৪ সেপ্টেম্বর স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গরু-বাছুরসহ গরু চোর রামচন্দ্রপুর গ্রামের শাহজাহানের ছেলে ফারুক হোসেন (৩২) ও কেরামত আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে ওয়াসিম আকতার বাদী হয়ে ধামইরহাট থানায় গ্রেফতারকৃত আসামিসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, চুরি বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার পুলিশ তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ