মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর
ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী মোনালি ঠাকুর। ভারতের কোচবিহারের দিনহাটা উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর গায়িকাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে এসে সংগীত শিল্পী মোনালি ঠাকুর মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন, দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা। রাতেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গিয়েছিলেন মোনালি ঠাকুর।
দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোনালি ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।
বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে। এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী
সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’
জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও
ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্সি
শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন
সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’