অভিনেত্রী হিনাকে কটাক্ষ
অভিনেত্রী হিনা খান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মারণ রোগে আক্রান্ত হলেও, আশাবাদী তিনি। অভিনেত্রী সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সব আপডেট দিয়ে থাকেন। নিজের মনের কথা, মারণ রোগের যন্ত্রণা, সকলের সঙ্গে ভাগ করে নেওয়ায় তার প্রশংসাও করেন ভক্তরা।
অনেকেরই মনে এভাবে মানুষকে সতর্ক করা, আত্মবিশ্বাস দিতেই বা কতজন পারেন। তবে সকলেই যে তার মনের কথা খুব ভালোভাবে গ্রহণ করেন, তা নয়। যে কারণে অভিনেত্রী রোজলিন খানের একটি মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। রোজলিন দাবি করেছেন, সংবাদের শিরোনাম হয়ে থাকার জন্যই এমনটা করেন হিনা।
এক সাক্ষাৎকারে রোজলিন বলেন, স্টেজ থ্রি ক্যান্সারের ক্ষেত্রে প্রথমে অস্ত্রোপচার হয়। তারপর কেমোথেরাপি, এবং সবশেষে রেডিয়েশন চলে। ক্যান্সারের বিষয়ে তিনি রীতিমতো পড়াশোনা করেছেন বলেও জানান।
তার কথায়, ‘যখন হিনা বলেন, ১৫ ঘণ্টা ধরে অপারেশন চলেছে। আমি খুব অবাক হয়েছিলাম। শুধু তাই নয়, হাসতে হাসতে অভিনেত্রী বেরিয়ে আসেন অপারেশন রুম থেকে। আমার অভিজ্ঞতা অনুযায়ী এটুকু বলতে পারি, তিন দিন সে ভাবে জ্ঞান ছিল না। আমার মনে হয় হিনা খবরে থাকার জন্য এই কথাগুলো বলেছেন।’
একইসঙ্গে রোজলিন প্রশ্ন তোলেন, ‘হিনা যখন এতটাই সব বিষয় নিয়ে কথা বলছেন, তাহলে কেন কেমোথেরাপির পর তার ন্যাড়া মাথা দেখালেন না? তাহলে কি চুল পড়েনি অভিনেত্রীর? ক্যান্সারের এই চিকিৎসা তার বাস্তবকে আড়াল করার চেষ্টা এবং হিনার এ বিষয়ে অবশ্যই খোলামেলা কথা বলা উচিত।’
এমএসএম / এমএসএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না