ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনীতে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৫ দুপুর ৩:৫৩

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের প্রসারে ‘১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনী’তে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কতিপয় কোম্পানি। মিশরের কায়রো আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২৩-২৫ জানুয়ারি, ৩ দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রর্শনীর প্যাভিলিয়ন#এ৫২-এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য প্রতিষ্ঠান এএস লেদার, লরেটা লেদার, আল মদিনা, গার্ডেনিয়া ফুটওয়্যার এবং নবাবী ফুটওয়্যার। 

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে – EC4J) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য খাতকে বহির্বিশ্বে প্রদর্শনের লক্ষ্যে ‘মিট বাংলাদেশ সোর্সিং শো – এমবিএস’ এর উদ্যোগ গ্রহণ করে। এ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যের সম্প্রসারণে EC4J এর উদ্যোগে ১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনীতে বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে।

স্বল্পমূল্যে জনশক্তির সহজলভ্যতা, উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার প্রভৃতি কারণে একটি প্রতিষ্ঠিত সোর্সিং গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী ক্রেতা সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি লাভজনক ও সম্ভাবনাময় গন্তব্য। কাজেই, এ প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে প্রসারের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে অংশগ্রহণকারীদের অভিমত।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন