সুফি দর্শনের আলোকে সমাজ গঠনের আহ্বান ডা. শাহাদাতের
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ।
সোমবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় সংগঠনের চেয়ারম্যান, সাংবাদিক নূর মোহাম্মদ রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চসিকের সম্মেলন কক্ষে মেয়রের সাথে সাথে সাক্ষাতে মিলিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইলিয়াছ সোহেল, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন মিঞাজী, সাংবাদিক জিয়াউল হক ইমন, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, নাজমুল হুদা সাকিব, মোহাম্মদ আনিসুর রহমান বিবলু প্রমূখ।
নেতৃবৃন্দ মেয়রকে লিখিত বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। মেয়র ডা. শাহাদাত হোসেন লিখিত বিভিন্ন প্রস্তাবনা পড়েন ও শুনেন এবং প্রস্তাবনাগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি অগ্রাধিকার ভিত্তিতে হযরত বদর শাহ (রহ.) এর নামে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ এবং পর্যায়ক্রমে অক্সিজেন চত্বরে ঘোষিত হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভাভান্ডারী (ক.) চত্বরের বাস্তবায়ন, মুরাদপুর চত্বর ও বহদ্দারহাট চত্বরকে আল্লামা সৈয়দ আহামদ শাহ ছিরিকোটি ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) চত্বর নাম করণের আশ্বাস প্রদান করেন। ফোরামের নেতৃবৃন্দ এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন মসজিদ থেকে সূফিবাদী ঘরানার আলেম খতিবদের জোরপূর্বক বের করে দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং কল্পলোক আবাসিক মডেল মসজিদের খতিবসহ প্রত্যেককে পুণ:বহালের দাবী জানান। পাশাপাশি সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মাজার, খানকা ও ধর্মীয় উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান। সর্বশেষ চসিক মেয়র জাতির ক্রান্তিকাল ও বিনির্মাণে সুফি দর্শনের আলোকে সমাজ গঠনের আহ্বান জানান। বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের সকল কার্যক্রমের ভূয়শী প্রসংশা করেন। আগামীতে সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর কাজে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং সকল ক্ষেত্রে বৈষম্যরোধ করে সিটি কর্পোরেশনকে গ্রীণ, ক্লিন এবং আদর্শ নগরী হিসেবে গড়তে সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।