ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ায় করোনায় আক্রন্ত ও মৃত্যুর সংখ্যার সূচক ঊর্ধ্বমুখী


সুরঞ্জিত বিশ্বাস সুমন, সিডনি photo সুরঞ্জিত বিশ্বাস সুমন, সিডনি
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৫:২১

 অস্ট্রেলিয়ায় করোনায় আক্রন্ত ও মৃত্যুর সংখ্যার সূচক হয়েছে ঊর্ধ্বমুখী। নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ হাজার ৪শ ৮৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের।

আজ রোববার নিউ সাউথ ওয়েলসের প্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জানান, নিহত ৫০ বছরের নারী করোনার প্রথম ডোজ টিকা নিলেও করোনায় আক্রান্ত হয়ে রাজ্যের ব্লাক টাউন হাসপাতালে মারা যান। অন্য ৭০ বছরের এক বৃদ্ধা ক্যামবেল টাউন হাসপাতালে মারা যান। এছাড়া ৭০ বছরের বৃদ্ধ লিভারপুর হাসপাতালে মারা যান। তারা সবাই গোষ্ঠী সংক্রমণের শীকার।তিনি করোনা মহামারিতে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানান। আর সকলকে টিকা নেয়া আহ্বান জানান।তিনি দুঃখ প্রকাশ করে বলেন,  দুইজন ১০ বছরের নিচেয় শিশুও করোনায় আক্রান্ত হয়ে আইসিইতে চিকিৎসাধীন আছে। 
গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান আরো বলেন, নিউ সাউথ ওয়েলসে ৪০ শতাংশ মানুষ টিকা নিয়ে, যা সকলের জন্য মঙ্গলকর। তাই তিনি আশা করেন, খুব শিগগ্রই নিউ সাউথ ওয়েলস এই বিপদ থেকে মুক্তি পাবে।এদিকে, ভিক্টরিয়ায় আজ করোনায় আক্রান্ত ১৮৫জন এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে ১৫ জন। তবে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা