দিনাজপুরে মাসব্যাপী ১৮তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন
দিনাজপুরে মাসব্যাপী ১৮তম বাণিজ্য মেলা-২০২৪-২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জানুয়ারি বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র আয়োজনে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে মাসব্যাপী এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম'র সভাপতিত্বে ও বাণিজ্য মেলার সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম হাবিবুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান,সেক্রেটারী ডক্টর মো এনামুল হক,জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন। এছাড়াও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক রাহবার কবির পিয়াল এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু,সহ-সভাপতি মো. জর্জিস আনাম, পরিচালক মো. আব্দুল্লাহ আল কাফি লিটন, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মানবেন্দ্র দাস মনোজ, সানোয়ার হোসেন, মোঃ রুবেল ইসলাম, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রতাপ কুমার সাহা পানু, বাদশা ইমাম আরাফাত,শাহ রেজাউর রহমান হিরু প্রমুখ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে দিনাজপুর চেম্বারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী আগত দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। প্রসঙ্গত, প্রতিবারের ন্যায় এবারেও স্বনামধন্য মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট এর স্বত্বাধিকারী মনতাজুল ইসলাম মনতা এর ব্যবস্থাপনায় ৩৩১টি স্টলের অংশগ্রহণ মেলার পরিধি বাড়িয়ে তুলেছে। সবকটি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ