ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

তজুমদ্দিনে সরকারী বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষকের বসবাস


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ৩:৮

ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে আবাসিক ব্যাচেলর বাসস্থান হিসাবে ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। পরিবার পরিজন ছাড়া ব্যাচেলর শিক্ষকের এসব কক্ষে স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানো হয় বলে জানান অভিযোগকারীরা।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ের তিন তলা ভবনে ২য় তলার দুটি কক্ষ দখল করে আবাসিক বাসস্থান হিসাবে দীর্ঘদিন যাবত বসবাস করছেন সহকারি শিক্ষক মাসুদুল হাসান। বসবাসরত কক্ষের উপরতলায় চলছে ৯ম ও ১০ শ্রেণির ছাত্রীদের পাঠদান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস রুমের সাথে শিক্ষকরা বসবাস করায় তাদের পড়া লেখাসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। 

চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় একাধিক অভিভাবক জানিয়েছেন, বিদ্যালয়ের ৩ তলা ভবনে ২য় তলা দখল করে আছেন সহকারী শিক্ষকেরা। ব্যাচেলর শিক্ষকরা থাকছেন আবাসিক হোটেলের মতো, বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকেই। অথচ তারা সরকারি বাড়ি ভাড়া ভোগ করছেন। একই ভবনের তৃতীয় তলায় চলছে নবম ও দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস। স্কুল ছুটির পর ছাত্রীদের প্রাইভেট পড়ানো হয়। বিগত দিনেও এই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অনৈতিক আচরনের অভিযোগ রয়েছে বলেও জানান অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারি শিক্ষক মাসুদুল হাসান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি নয় বলে জানিয়ে দেন। তিনি বলেন পারলে আমাকে বদলি করে পাঠিয়ে দেন। 

প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে বাহিরে আবাসিক সমস্যা। এখানে শিক্ষক আসতে চায় না। যারা আছেন দুর-দরান্তের।  মৌখিক অনুমতিতে তারা কক্ষগুলো ব্যাবহার করছেন। 

ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান বলেন, শ্রেণী কক্ষকে আবাসিক হিসেবে ব্যবহার করার কোন সুযোগ নাই। এমনটি হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন