মোরেলগঞ্জে কাঠ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ফেরী পারাপাড়ের সময় কাঠ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পরে ট্রাকটি ফেরীতে ঝুলন্ত অবস্থায় থাকলে ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। এতে দূর পাল্লার যাত্রীবাহী পরিবহনসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় দুই পাড়েই অপেক্ষায় থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের বারইখালীর ফেরীঘাট এলাকায়।
জানা গেছে, উপজেলার পল্লীমঙ্গল এলাকা থেকে ভোর ৬টার দিকে জালানী কাঠ ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাবার পথিমধ্যে মোরেলগঞ্জের পানগুছি নদীতে বারইখালী ফেরীঘাটে নদী পাড় হওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ও ঘণ কুয়াশার কারনে ব্রেক ফেল করে ট্রাকটি ফেরী থেকে নদীতে ঝুলে পড়ে দুর্ঘটনার শিকার হয়। যে কারনে দীর্ঘ ২ ঘন্টা সময় ধরে ফেরী পারাপাড়ে সকল দূর পাল্লার পরিবহন যানঝটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যদের সহযোগীতায় ট্রাক দুর্ঘটনায় আটকে পড়া ফেরীটি অন্যত্র সরিয়ে অপর ফেরীটি চলাচলের ব্যবস্থা করে দেয় ফেরী কর্তৃপক্ষ।
দুর্ঘটনা কবলিত ট্রাক ড্রাইভার সবুজ জানান, রাত সাড়ে ৫টার দিকে কাঠ বোঝাই ট্রাক নিয়ে ফেরীতে উঠে চালকের সিটেই তিনি ঘুমিয়ে যান। পরে বিএম লাইনের একটি পরিবহন ফেরীতে উঠে ট্রাকটি সাইট করতে বলেন। ট্রাক সাইট করার সময় নিয়ন্ত্রন হরিয়ে এ দুর্ঘটনা কবলিত হয়।
সড়ক ও জপথের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনেছি। ট্রাকটি উদ্ধার ও ফেরী চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার