ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আব্দুল আজিজের হাত ধরে যেভাবে নায়িকা হয়েছিলেন নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২৫ বিকাল ৫:৪১

ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। তারপর নাম লেখান উপস্থাপনায়। নানা অনুষ্ঠানে সপ্রতিভ উপস্থিতিতে নজর কাড়েন তিনি। চ্যানেল খুললেই দেখা যেত হাসি মাখা নুসরাত ফারিয়ার মুখ। তার বাচনভঙ্গি, সাজ পোশাক দেখে অনেকেই ভাবতেন, এই মেয়ে সিনেমায় এলে ভালো করবে।

প্রস্তাবও পেয়েছেন অনেক। তবে সিনেমার চেয়ে উপস্থাপনাতেই তিনি ছিলেন আগ্রহী। কিন্তু ওই যে কথায় বলে, যদি থাকে নসীবে....

তো সেই নসীবের টানে নুসরাত ফারিয়া আজ দেশের সিনেমায় প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে।

এরপর বেশকিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা। দেখতে দেখতে এই বছরে তার সিনেমার নায়িকা হওয়ার দশ বছর হলো। সেই তথ্য জানিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে লিখেছেন তার নায়িকা হওয়ার ছোট গল্পটা।

নুসরাত ফারিয়া লেখেন, ‌‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালেতে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেনি। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমেডিয়ার সাথে। ২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে।’

‘এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনোদিন ও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে, কিন্তু উনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’- আব্দুল আজিজের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন নুসরাত ফারিয়া।

আবারও জাজের সিনেমায় তাকে দেখা যাবে কি না সেটা জানতে চাইলে তিনি বলেন, ‘জাজ আমার কাছে অন্যরকম আবেগের একটি নাম। যখনই তারা আমাকে ডাকবে গল্প-চরিত্র পছন্দ হলে অবশ্যেই আমি কাজ করব।’

সেইসঙ্গে দশ বছর পূর্তিতে আরও অনেক ভালো কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নুসরাত ফারিয়া। ধন্যবাদ জানান নিজের ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে থাকা পরিচালক, প্রযোজক, সহকর্মী ও ভক্ত; সবাইকে।

এমএসএম / এমএসএম

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান