ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে যুবদল নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৪-১-২০২৫ দুপুর ১১:৩০
দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান লাল মিয়াসহ তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন  মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় তিনি ও তার ভাই সাবু হাওলাদার এবং সাইফুল হাওলাদার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৮ টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার প্রতিবেশী  বেল্লাল হোসেনের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনায় আমার বাবা এমদাদুল হক হাওলাদার দুমকি থানায় গত ২২ জানুয়ারী একটি মামলা দায়ের করেন। সেই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে আমি এবং আমার অপর তিন ভাইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন কিছু অভিযোগ এনে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল আদালতে ২৩ জানুয়ারী  একটি মামলা দায়ের করেন। মামলায় আমার ভাই মোঃ জাকির হোসেনকে আসামি করা হয়।  প্রকৃতপক্ষে সে বরিশাল জেলা কারাগারে পুলিশে কর্মরত এবং মামলায় উল্লেখিত ঘটনার সময়  তিনি ডিউটিরত ছিলেন। সুতরাং আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।তিনি  এ মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং প্রত্যাহারের দাবি  জানান। এ সময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস