রায়পুর চরমোহনায় মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত
লক্ষীপুরের রায়পুরে “মাদক মুক্ত চরমোহনা চাই ” স্লোগানে মাদকদ্রব্য রোধকল্পে জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী ) বিকাল ৩ টায় রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড (কাজী মার্কেটে) "চরমোহনা মানবকল্যাণ যুব সংঘ" সমাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী অংশগ্রহণে এ মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবকল্যাণ যুব সংঘের সভাপতি এড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন ভূঁইয়া সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও পিতামাতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও পিতামাতাদেরকে সন্তানদের প্রতি অনেক বেশি সচেতনতার দায়িত্ব নিতে হবে। সন্তানদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের কুফল সম্পর্কে বর্ণনা করে তাদেরকে মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি করাতে হবে। যাতে তারা মাদকের মত ভয়াবহতা থেকে রক্ষা পায়।
বিশেষ অতিথির বক্তব্যে এড. আবুল কালাম বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। যুব সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। মাদকের রাহুগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে দরকার সামাজিক সচেতনতা। তাই সমাজকে মাদকমুক্ত করতে হলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।
সংগঠনের নির্বাহী প্রধান কাজী খোরশেদ আলম ভুলু বলেন, তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আগামীর প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেবে তাদের একটি অংশ মাদকের ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে এটি রাষ্ট্রের এবং প্রতিটি এলাকা, মহল্লা,সমাজের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। তাই আগামীর প্রজন্মকে আরো সচেতনত করতে হবে।
সভাপতির বক্তব্যে এড. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। পিতামাতাকে সন্তানের সচেতনতার ব্যাপারে কঠোর দায়িত্ব নিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে! কি করছে! কোন ধরনের সহপাঠীদের সাথে মিশছে সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতিসন্তান মাওঃ হোসাইন আহমদ, নাসির উদ্দিন, কাজি মিজানুর রহমান, কাজী রুবেল, তারেক হোসাইন, রায়হান হোসেন জোভান, ইউসুফ হোসেন ফরায়েজী,কাজী আল আমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার