অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নজরুল-শরফ উদ্দিন
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের জরুরি সভা অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়, ৬৩ নিউ ইস্কাটন ঢাকায় সাম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছুসংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তারা অবসরে (পিআরএল) গমন করায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক উক্ত পদসমূহ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটির সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়।
অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে ড. খ.ম কবিরুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ; মো. রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; মির্জা তারিক হিকমত, অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল), জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়; খন্দকার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ; মো. বাবুল মিয়া, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচিত হয়েছেন।
মহাসচিব পদে শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা এবং কোষাধ্যক্ষ পদে মিজ কানিজ মওলা, অতিরিক্ত সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ইকবাল আব্দুল্লাহ হারুন, সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন; মো. সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয় ও মো. ওমর ফারুক, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি (পদাধিকার বলে); মো. আবদুল মালেক, মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন (পদাধিকার বলে); কে. এম. আলী নেওয়াজ, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয় ও মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মো. মনিরুত্থামান মিঞা, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ অন্যতম।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন