ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নাগরিক সেবায় জনগণের আস্থা চরবংশী ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৫-১-২০২৫ দুপুর ১২:৫০

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদে জনগণকে নাগরিক সেবা দিয়ে প্রশংসনীয় হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। নাগরিক সুবিধা পেতে জনগণের আস্থা এখন চরবংশী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তী ইউনুস সরকার গঠনের পর থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত না থাকায় নাগরিক সুবিধা পেতে বেগ পেতে হচ্ছিল সাধারণ জনগণকে কিন্তু কিছুদিন না যেতেই জণগণের সেবক হয়ে পাশে দাঁড়ান প্রশাসনিক কর্মকর্তা মোঃ  ইউসুফ আলী। জণগণ ৫ আগষ্টের পর থেকে প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এর কাছে এসে যেকোন ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হননি।  সকল ধরনের নাগরিক সুবিধা খুব সহজে পেয়ে প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীকে নিয়ে প্রশংসা করেছেন অত্র ইউনিয়নের সর্ব সাধারণ জনগণ। 
গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় প্রায় দুই থেকে তিন শতাধিক লোক নাগরিক সুবিধা নিতে এসে প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী কে নিয়ে গরীবের জনসেবক বলে প্রশংসা করেছেন। ভোটার তথ্য হালনাগাদ,  জন্মনিবন্ধন,  মৃত্যু সনদসহ ইউনিয়নের সকল নাগরিক সুবিধা দিচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী। নিরলসভাবে জণগণকে নাগরিক সুবিধা দিতে পেরে প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী নিজেকে গর্বিত মনে করছেন।   
প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এই প্রতিবেদককে বলেন, বর্তমানে ভোটার তথ্য হালনাগাদের কাজ চলছে, তাই ইউনিয়নে কাজের চাপ আগের থেকে একটু বেশি।  সরকার নির্ধারিত অফিস সময়ের পরও প্রায়সময়ই রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত কাজ করতে হচ্ছে।  তবু কিছু করার নেই।  অত্র ইউনিয়নের কারও যেন কষ্ট না হয় কেউ যেন হয়রানি না হয়, সেদিকে বিবেচনা করে মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।  আমি চাই সবাই যেন সঠিকভাবে নাগরিক সুবিধা পায়। অত্র ইউনিয়নের সবাই আমাকে ভালোবাসে তাই আমিও নিজেকে নাগরিক সেবায় উৎসর্গ করছি। বর্তমানে প্রতিদিনই দুই শত থেকে তিন শত লোক নাগরিক সুবিধা নিতে আসছেন।  আমি সবাইকে আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি। উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান স্যার অত্র ইউনিয়নের বর্তমানে প্রশাসকের দায়িত্বে রয়েছেন।  স্যার যখন যেভাবে নির্দেশনা দেন সেভাবেই নাগরিক সেবা দেওয়া হচ্ছে।  স্যার নিজেও আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবায় কাজ করছেন। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার