তারুণ্যের উৎসবে মানিকগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে মিনি ম্যারাথনের আয়োজন করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ম্যারাথন শুরু হয় এবং শহরের স্টেডিয়াম সংলগ্ন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শেষ হয়।
উৎসবমুখর আয়োজনে ম্যারাথনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। মিনি ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করা।
ম্যারাথন শেষে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী ২০ জন পুরুষ এবং ১০ জন নারীকে নগদ অর্থ এবং সনদ তুলে দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত