নড়াইলে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক
নড়াইলে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখা কার্যালয়ে তিন শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ইউডিসি কনস্ট্রাকশন ও কিষাণ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: কালাম হোসেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ও নড়াইল শাখা ব্যবস্থাপক মো: সুলতান মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত হোসেন সিকদার, ফয়সাল মোস্তারী, রেমিটেন্স যোদ্ধা রয়েল মোস্তারী, মো: সোহরাব হোসেন, হাবিবুল্লাহ বাহার।ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: সুলতান মাহমুদ বলেন, ব্যাংকিং সেবা কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি সমাজে বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।সেই ধারাবাহিকতায় শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার