ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে যেসব গুম খুন হত্যা ছিনতাই রাহাজানি সহ ফৌজদারি অপরাধ ঘটেছে তার বিচারের দাবি


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ২৫-১-২০২৫ দুপুর ৩:২২

দিনাজপুর ২৫ জানুয়ারী২০২৫ (বাসস)।বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছর, দেশে দলবাজির নামে যারা গুম,খুন,হত্যা,ছিনতাই, রাহাজানি, লুন্ঠন, ও নারী নির্যাতন সহ ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে।
তিনি বলেন, বিগত সময়ে বিচার বিভাগকে নির্বাসনে পাঠানো হয়েছে। সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের নিকট বিগত সময়ের এসব ঘটনায় যারা ন্যায়  বিচার থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। সংঘটিত অপরাধের বিচার করতে পারলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। 
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে সাজানো  নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশের সম্পদ ২৬ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে।শেখ হাসিনা ভেবেছিল দেশের মানুষকে যেন তেনো ভাবে ভুল বুঝিয়ে ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের কথা বলে মানুষকে বোকা বানাবে। কিন্তু এদেশের মানুষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তার ওই সব অপকর্মের সঠিক জবাব দিয়েছে। শেখ হাসিনা দেশের মানুষকে যে অপবাদ দিয়েছিল, যুব সমাজ সেই অপবাদকে স্লোগান হিসেবে বাস্তবায়নে শেখ হাসিনা ও তার দোসরদের দেশ থেকে বিতারিত করতে সক্ষম হয়েছে। এখন দেশে একটি শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে।যুব সমাজের এই ত্যাগকে সকলে সম্মান প্রদর্শন করতে হবে। তবেই যুব সমাজের আত্মত্যাগকে সঠিক মূল্যায়ন করা যাবে। 
তিনি বলেন, এ অঞ্চলের একজন বিচারক শপথ নিয়ে নিজেকে দলীয় বিচারক হিসেবে পরিচয় দিয়ে তার শপথ তিনি ভঙ্গ করেছেন।বিচারকের শপথ ভঙ্গের জন্য তার তার বিরুদ্ধে ফৌজদারী মামলা হওয়া উচিত। বিগত আওয়ামী লীগ সরকার আমলে যেসব অপরাধ জনক ঘটনা ঘটেছে, তার জন্য মিথ্যা ভাবে জামায়াত ইসলামকে দায়ী করে এ দেশের নারী পুরুষ, এমনকি শিশুরা পর্যন্ত তাদের মিথ্যা মামলার দায় থেকে রক্ষা পায়নি। লক্ষ, লক্ষ মিথ্যা মামলা দিয়ে জামাতের কর্মীদের জেল হাজতে পাঠিয়েছিল। তাদের আক্রোশে জামাতের শীর্ষ পর্যায়ের ১১ জন নেতা বরণ করেছে । জামায়াতের ৫ জন শীর্ষ নেতাকে ফাঁসীতে ঝুলানো হয়েছে। এরপরও এই দলটি এখনো ঠিকই আছে বলে তিনি সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।
তিনি বলেন, জামাতের বিরুদ্ধে অপবাদ এই দলটি ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। কিন্তু তা আজ এই সম কর্মী সম্মেলন মাধ্যমে ভুল প্রমাণিত হয়েছে। নারীরা কর্মী সম্মেলনে যোগদান করে তাদের অবদান ঠিকই রেখেছেন। আগামী দিনে যদি সুযোগ হয় জামায়াত নির্বাচনে জয় যুক্ত হয়ে সরকার গঠন করতে পারলে, নারী-পুরুষ সকলের সঠিক মূল্যায়ন করা হবে বলে তিনি ঘোষণা দেন। 
আজ শনিবার দুপুর ১২:০০ টায় দিনাজপুর গোড়-এ  শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান তার বক্তব্যে এ কথা গুলো বলেছেন। 
জেলা জামাতের আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হালিম, রংপুর বিভাগীয় জামায়াতের আমীর ও পরিচালক অধ্যক্ষ মোঃ মমতাজ উদ্দিন,কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলাল,  ঢাকা দক্ষিণ মহানগরের সেক্রেটারী,মোঃ দেলোয়ার হোসাইন, ঠাকুরগাঁও জেলা জামাতের সাবেক আমীর ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল হাকিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মোঃ আফতাব উদ্দিন মোল্লা,দিনাজপুর জেলা জামায়াতের হিন্দু ইউনিটির সদস্য, বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, নিতাই চন্দ্র দেবনাথ ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি দিনাজপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি, রাজিবুর রহমান পলাশ সহ প্রমখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মী সম্মেলনটি পরিচালনা করেন দিনাজপুর জেলা জামাতের সেক্রেটারি ড,মহাদ্দেস মোঃ এনামুল হক।
কর্মী সম্মেলনে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলা ৯টি পৌরসভার জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মীরা সহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হয়ে ছিল। এছাড়াও সম্মেলনে রংপুর বিভাগের অপর ৭ টি জেলার নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত হয়ে ছিল বলে জেলা জামাতের পক্ষ থেকে দাবি করা হয়। 

এমএসএম / এমএসএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন

মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান

নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ

কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা

উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত

মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬

মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান

টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ