ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল না বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৫ দুপুর ৩:৩৭

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দারুণ সুযোগ পেয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল; তবে সে জন্য প্রয়োজন ছিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও স্বাগতিক ক্যারিবীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় কিংবা ম্যাচটি কোনো না কোনোভাবে বাতিল হওয়ার।

দুটোর কোনোটাই হয়নি। উল্টো নিগার সুলতানা জ্যোতিরা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ১৩৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় ক্যারিবীয় নারী ক্রিকেটাররা। এত বড় পরাজয়ের পর পয়েন্ট তালিকায় সেই সাত নম্বরেই রয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৪৩.৫ ওভারে অলআউট হয়েছে মাত্র ১১৮ রান করে। শারমিন আক্তার সর্বোচ্চ ৩৭ রান করেন। সোবহানা মোস্তারি করেন ২৫ রান এবং ফারজানা হক করেন ২২ রান। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা নিগার সুলতানা এই ম্যাচে করেন ১১ রান।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ক্রিশমা রামহারাক ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন জাইদা জেমস ও ১টি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যথিউজ ও অ্যাফি ফ্লেচার।

জবাবে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে, ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউজ ২২ রানে এবং কিয়ানা জোসেফ আউট হন ৩৯ রান করে। ২৫ রানে সেমাইন ক্যাম্পবেল ও ৩৩ রানে দিন্দ্রা দোতিন অপরাজিত থাকেন।

ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে স্বাগতিক ভারত ছাড়া সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ৫ দল। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারাতে পারলে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে আসতো পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শেষ হওয়ার মধ্য দিয়ে শেষ হলো আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের। শুক্রবার রাতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ দিয়ে যে পয়েন্ট দাঁড়ালো, এটাই চূড়ান্ত।

ভারত ছাড়াও নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের বাকি চার দল নির্ধারণ করা হবে বাছাই পর্বের মধ্য দিয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্বে অংশ নিতে হবে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে