ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

২৩-২৫ জানুয়ারি, ৩ দিনব্যাপী ১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২৫ বিকাল ৫:১৬

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের প্রসারে ‘১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনী’তে অংশগ্রহণ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় কতিপয় কোম্পানি। মিশরের কায়রো আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২৩-২৫ জানুয়ারি, ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রর্শনীর প্যাভিলিয়ন #এ৫২ -এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের শীর্ষস্থানীয় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য প্রতিষ্ঠান এএস লেদার, লরেটা লেদার, আল মদিনা, গার্ডেনিয়া ফুটওয়্যার এবং নবাবী ফুটওয়্যার। 

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে – EC4J) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য খাতকে বহির্বিশ্বে প্রদর্শনের লক্ষ্যে ‘মিট বাংলাদেশ সোর্সিং শো – এমবিএস’ এর উদ্যোগ গ্রহণ করে। এ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যের সম্প্রসারণে EC4J এর উদ্যোগে ১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনীতে বাংলাদেশ অংশগ্রহণ করে।

লোরেটা লেদার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর তারিক মোহাম্মদ (অব.) বলেন, বাংলাদেশে জনশক্তির সহজলভ্যতা, উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার প্রভৃতি কারণে একটি প্রতিষ্ঠিত সোর্সিং গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী ক্রেতা সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি লাভজনক ও সম্ভাবনাময় গন্তব্য। কাজেই, এ প্রদর্শনীতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের চামড়াজাত পণ্যের বিশ্ববাজারে প্রসারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তার অভিমত।

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব