প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
এই চুক্তির আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেড-এর কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ও আকর্ষণীয় কিছু ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে- ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগের সুবিধা।
প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন- মো. এনামুল কবির, ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মোহাম্মদ জুবায়ের, ভিপি ও টিম হেড, ইমার্জিং মার্কেট, এইচ এম মামুন এভিপি এবং রিলেশনশিপ ম্যানেজার ইমার্জিং মার্কেট; হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অফ পেরোল ব্যাংকিং। এছাড়া সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো. রিয়াজ আহমেদ, হেড অফ অ্যাডমিন ও কোম্পানি সেক্রেটারি; কাজী আদনান রায়হান, প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান