চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে "বিশ্ব কুষ্ঠ দিবস" পালিত
"ঐকবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) সকালে এই উপলক্ষে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর চিকিৎসক কুষ্ঠ বিশেষজ্ঞ ডাঃ বিলিয়ম সাংমা।
এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার শিমসন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত, এবিসিএস এর কাউন্সিলর পাকরোজ পাংখোয়া, সহ সভাপতি নতুন বিকাশ চাকমা, প্রাক্তন কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তা সুন্দর সিং চাকমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্ঠ প্রাচীনতম একটি রোগ। কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত এর চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সকলকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়া ১৯১৩ সালের প্রতিষ্ঠিত এই প্রাচীনতম চন্দ্রঘোনা কুষ্ট কেন্দ্র বর্তমানে বিভিন্ন প্রতিকুলতা কাটিয়ে ও কুষ্ঠ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। তাই প্রতিষ্ঠানটির সহযোগীতার জন্য বিত্তবান সহ সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের রোগী, রোগীদের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন
মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?