ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রাক্তনের সঙ্গে সৃজিতের সাক্ষাৎ নিয়ে নানা গুঞ্জন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ১২:৫০

বছর চারেক আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার পাতেন ওপার বাংলার নামী পরিচালক সৃজিত মুখার্জি। তাদের এই ভালোবাসার সংসারে নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে, শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। 

এরই মধ্যে কয়েকদিন আগে প্রাক্তন প্রেমিকা টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে বুকে জড়িয়ে একটি পোস্ট দেন সৃজিত। আর তা থেকে শুরু হয় নয়া জল্পনা! প্রশ্ন বাঁধে, মিথিলা-সৃজিতের এই দূরত্বের মাঝে প্রাক্তনকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরিচালক?

ঋতাভরীর সঙ্গে সেলফি তুলে সেই পোস্টে সৃজিত লিখেছিলেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছ? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছ?’

সৃজিতের সেই বার্তা পড়ে অনুরাগীরা ধরে নিয়েছিলেন, বহুদিন পর মুখোমুখি সৌজন্য সাক্ষাৎ হলো তাদের। এর মাধ্যমে হয়তো পুরোনো বন্ধুত্বকেও ঝালিয়ে নিতে চাচ্ছেন সৃজিত।

কিন্তু টালিপাড়ায় নতুন গুঞ্জন উঠেছে, সৃজিত-ঋতাভরীর সেই সাক্ষাতের কারণ নাকি ভিন্ন! শুধু বন্ধুত্ব বা প্রেম ঝালিয়ে নেওয়াটা নয়, সেই সাক্ষাতের মাঝে নাকি তারা কাজের কথাও বলেছেন! শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে দেখা যেতে পারে ঋতাভরীকে।

প্রযোজক রানা সরকারের এই ছবির কাজ পিছিয়ে ছিল বহুদিন ধরেই। আবার শোনা যাচ্ছে, সেই ছবির শুটিং নাকি এ বছরই শুরু করবেন তারা। কিন্তু প্রযোজক দিলেন অন্য ইঙ্গিত! ভারতীয় গণমাধ্যমকে জানালেন, ছবি নিয়ে বলার সময় এখনও আসেনি। যথা সময়ে সকলে সব জানতে পারবেন।

এমএসএম / এমএসএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম