ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পাদুকার উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার দাবি ব্যবসায়ীদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১-২০২৫ দুপুর ৪:৯

প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার ১৫০ টাকা মূল্য সীমার মধ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পূর্ণবহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। 

সংগঠনটি জানায় পূর্বের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলোনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান।

সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন বলেন, "প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং পাদুকার উপর ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব অত্যন্ত অযৌক্তিক। যদি এটি কার্যকর হয়, তাহলে সাশ্রয়ী এই পণ্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।" তিনি আরও বলেন, "যেদিন থেকে এই পণ্যের উপর ভ্যাট আরোপ করা হয়েছে, সেদিন থেকেই এর ভ্যাট অব্যাহতি ছিল। এমনকি রি-সাইকেলিং থেকে তৈরি দানার কোনো ভ্যাট নেই। তাহলে কেন এই পণ্যটির উপর ভ্যাট আরোপ হবে?" তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোক্তারা ক্রয়ক্ষমতা হারালে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে।

সমিতির নেতারা আরও উল্লেখ করেন যে, ভ্যাট অব্যাহতির ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল, যা দেশের নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এত উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ১৫০ টাকা দামে রাবার ও প্লাস্টিকের চপ্পল সরবরাহ অব্যাহত রেখেছিল। কম উৎপাদন খরচের সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর ফলে দরিদ্র জনগণ সহজে এই পণ্যগুলি ক্রয় করতে পারছিল।

ব্যবসায়ীদের মতে, এই পণ্যের উপর ভ্যাট ও কর চাপানো হলে দেশের শ্রমজীবী ও নিম্ন আয়ের বৃহৎ জনগণ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও জানান, ভ্যাট আরোপের ফলে ভোক্তারা ক্রয়ক্ষমতা হারালে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে, যা পাদুকা শিল্পের জন্য এক বড় বিপর্যয় হবে।সরকারের প্রতি সংগঠনের নেতারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যাতে পাদুকা শিল্প এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষা হয়। তারা আরও বলেন, যদি তাদের দাবি আদায় না হয়, তবে তারা শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং চূড়ান্তভাবে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রহমান সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন