ডিপ্লোমা প্রত্যাশী
লাইভ স্টক ১৪তম গ্রেডের কর্মচারীদের অবস্থান কর্মসূচি
উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) এবং প্রাণিসম্পদ অধিদপ্তরে ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক বছরের প্রশিক্ষণ শেষে ১৪ তম গ্রেডে মোট ৯৫০ জন কর্মচারী যোগদান করে। এখন তাদের দাবি হচ্ছে অধিদপ্তরের আওতায় লাইভ স্টক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কলেজ গুলোতে তাদের ভর্তি হওয়ার সুযোগ করে দেয়া এবং তাদেরকে ১১তম গ্রেডে পদোন্নতি দেওয়া ।
এই দাবিতে তারা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বর অবস্থান কর্মসূচি পালন করছে। কর্মচারীদের ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে গত জুন ২৩ সালে চলমান থাকা অবস্থায় ডিপ্লোমা মেকআপ কোর্স টি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। প্রশাসনের সাথে দেন দরবার করার পরও কোর্সটি পুনঃরায় চালু করা হয় নি। কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চালুর বিষয়ে দিক নির্দেশনা দেয়ার পরও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নানা অজুহাতে তা বাস্তবায়ন করছেন না। ফলে প্রায় ৯৫০ জন কর্মচারী শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সম্মানজনক পদবী ও উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন যা এদের প্রতি চরম বৈষম্যের সামিল। উল্লেখ্য যে, আগামী ৩০ জানুয়ারির মধ্যে এ সকল কর্মচারীদের প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য প্রেষণাদেশ প্রদান না করলে পরবর্তী ১ বছরের জন্য তাঁরা আর এই কোর্সে ভর্তির সুযোগ পাবে না। তাদের দাবি দাবিগুলো হলো
অবিলম্বে সাময়িকভাবে বন্ধ থাকা ইনসার্ভিস মেকআপ কোর্স চালু করতে হবে।কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ডিপ্লোমা ইন লাইভস্টক কোর্সের ৩য় সেমিস্টারে প্রায় ৯৫০ জনকে ভর্তির অনুমতি প্রদান করতে হবে।৭টি আইএলএসটি ছাড়াও ভিটিআই ময়মনসিংহ, ভিটিআই আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ও জাতীয় পোল্ট্রি ব্যবস্থাপনা ইনস্টিটিউট, গোপালগঞ্জ এর এফিলিয়েশনের মাধ্যমে ভর্তি নিশ্চিত করতে হবে।
অনতিবিলম্বে এই ৩ টি দাবী মেনে না নেয়া হলে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে চলমান অবস্থান ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়