‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের প্রতিবাদ জানিয়েছে জেবিএবি
দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি বিবেচনায় সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারী থেকে মহার্ঘ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত চুড়ান্ত করেছিল। কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে খবরে প্রকাশ। জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ এই সিদ্ধন্তের কঠোর প্রতিবাদ জানিয়েছেন। রোববার জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) এর আহবায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত দশ বছরে খাদ্য দ্রব্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে, সেই তুলনায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার সামান্যই (মূল বেতনের মাত্র ৫%হারে)। প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল দেওয়ায়র নিয়ম থাকলেও ১০ (দশ) বছরে কোন পে স্কেল দেয়া হয়নি।
বিভিন্ন সরকারী বেসরকারী গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত ৫ (পাঁচ) বছরেই শুধু ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩১০ শতাংশ, গত দশ বছরের হিসাব ধরলে এ সংখ্যা ৫০০ শতাংশ ছাড়িয়ে যাবে। তাছাড়া, সরকারী কর্মকর্তা কর্মচারীরা ১-২০ টি গ্রেডে বেতন পেয়ে থাকেন। উপসচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা ৫ম গ্রেডের (প্রারম্ভিক বেতন ৪৩০০০.০০ টাকা) বেতন পেয়ে থাকেন এবং ২০তম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন ৮২৫০/- টাকা। যেখানে ৫ম গ্রেডের একজন উপসচিব পদ মর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন, সেখানে সকল কর্মকর্তা কর্মকচারীকে উপসিচব এর বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে তামাশা ছাড়া কিছুই হতে পারে না। ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরের জানুয়ারী মাস থেকে রাস্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারী সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য ৩০% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকরের জোর দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়