ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রকাশ পেয়েছে সেলিম রেজার 'তোরে এক দেখাতে মনে ধরেছে'


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১-২০২৫ রাত ৯:৬

ভালোবাসা দিবস মানেই যুগলদের বাড়তি আকর্ষণ। এই দিনটাকে ঘিরে থাকে নানান  জল্পনা কল্পনা। এছাড়া বিশেষ দিন হওয়ায় অলিগলিতে দেখা যায় ফুলের সমাহার এবং প্রেমিক-প্রেমিকাদের খুনসুটি। আর সেই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গতকাল (২৫জানুয়ারি) 'এমকে মিউজিক স্টেশন' ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় নতুন মিউজিক ভিডিও 'তোরে এক দেখাতে মনে ধরেছে'।

মিউজিক ভিডিওটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। সালাউদ্দিন সাগরের কথা ও এএন ফরহাদের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান।

মিউজিক ভিডিও মুক্তি উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় গান প্রকাশ অনুষ্ঠান, এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা, কণ্ঠশিল্পী সৈয়দ অমি, সংগীত পরিচালক এএন ফরহাদ, সম্পাদক এসএম তুষার, চিত্রগ্রাহক সিউল বাবু, গীতিকার সালাউদ্দিন সাগর ও নির্মাতা সেলিম রেজা সহ অনেকে।

মিউজিক ভিডিওটি নিয়ে তরুণ নির্মাতা সেলিম রেজা বলেন, অসম্ভব সুন্দর কথা মালা এবং সুরের একটি গান, সিনেমাটিক ভাবে চিত্রায়ণ করেছি। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।

চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু 'তোরে এক দেখাতে মনে ধরেছে' মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আমি আনন্দিত। আর এই আনন্দের মাত্রা আরো বাড়বে যখন দর্শক এটি উপভোগ করবে।

কন্ঠশিল্পী ও অভিনেতা সৈয়দ অমি বলেন, তোরে এক দেখাতে মনে ধরেছে গানটি আমার অতি পছন্দের একটি গান। গানটির টিউন আগে রেডি করা ছিল। একদিন যখন সেলিম ভাইকে শোনাই তিনি খুব পছন্দ করেন।তৎক্ষণাৎ বলেন এই গানটি নিয়ে আমি কাজ করবো।আমার বিশ্বাস আমার অন্যান্য গানের মতোই দর্শক শ্রোতা এটি পছন্দ করবে। আর প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছে চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে দুই চাকার সাইকেল গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল। পরে পরী পাইছিরে গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল। আশাকরি 'তোর দেখাতে মন ধরেছে' গানটিও হিট হবে এবং সবার ভালো লাগবে।

এমএসএম / এমএসএম

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ