বিএনপির ইউপি চেয়ারম্যান লিটুর সন্ত্রাসী বাহিনীর লুটপাট: ৪ জনকে জখম
খুলনার পাইকগাছা ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর সিমান্ত কপিলমুনি- কানায়দিয়া খেয়াঘাট দখল নিতে জালালপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মফিদুল হক লিটুর সন্ত্রাসী বাহিনীর খেয়া ঘাট দখল দিতে আসলে বাধা দেওয়ায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চারজনকে জখম করে বাড়িতে লুটপাট চালিয়েছে অস্ত্রধারীরা। এসময় খেয়াঘাটের দুই পারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এলাকা জনশুন্য হয়ে যায়। চাইনিজ কুড়ালের আঘাতে আহতরা হলেন, স্বামী স্ত্রী শিল্পী বেগম ও শেখ ফারুক, আসমা বেগম ও নাজমা বেগম। নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত লোকজন ও খেয়াঘাট ইজারাদার জানান, রবিবার সন্ধ্যায় প্রায় অর্ধশত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘাট দখল নিতে আসে। বাধা দিতে গেলে অস্ত্র বের করে গুলি করতে উদ্যত হয়। ভয়ে পাশ্ববর্তী লোকজন চলে যায়। জীবন ভয়ে(ইজারাদাররা) আমরা ঘাট ছেড়ে দুরে অবস্থান করি। সেই সুযোগে আমাদের বাড়িতে থাকা মহিলাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে লুটপাট চালায়। ঠেকাতে গেলে ইজারাদার শেখ ফারুকে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এসময় দুইটি বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণ সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে বলে জানা গেছে। এসময় আহতদের উদ্ধার করে প্রথমে কপিলমুনি প্রাইভেট ক্লিনিকে পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। এব্যাপারে জানতে চাইলে জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, আমি বাইরে আছি, কিছু জানিনা।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন