ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ মুক্তি পাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ১:৪৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এখন দেশের চেয়ে ওপার বাংলাতেই তাকে বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। সম্প্রতি ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন এই তারকা। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।

এমন একটি কাজ আসছে, অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন জয়া। এবার দেখতে দেখতে চলে আসল এটির মুক্তির প্রহর। আজ সোমবার (২৭ জানুয়ারি) ‘বাগান বিলাস’শিরোনামে মুক্তি পেতে যাচ্ছে এই মিউজিক্যাল ফিল্মটি। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জয়া অভিনীত এই কাজটির।

এর আগে এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছিলেন,  “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।”জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেন তারা। 

এর আগে গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম