রূপগঞ্জে বিএনপির ৩১ দফা সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের উপর হামলা, আহত-১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়া পরিষদের সমাবেশের যাওয়ার সময় আরেকটি পক্ষ চনপাড়ায় সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনায় জেলা সেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন মাহমুদ বাদী হয়ে নামীয় ২৯জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ২৫ জানুয়ারি উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আহত নেতাকর্মীদের দেখতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় তিনি আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া মঞ্চের নেতাকর্মীরা কেন্দ্রের ঘোষিত ৩১ দফা সমাবেশের আয়োজন করে। সমাবেশ উপলক্ষ্যে সেচ্ছাসেবকদল নেতা ইয়াসিন মাহমুদ ১৫’শ থেকে ২ হাজার নেতাকর্মী নিয়ে চনপাড়া থেকে পূর্বগ্রাম জিয়া মঞ্চের মঞ্চের সমাবেশে আসতে রওনা হয়। এসময় রাজনৈতিক বিরোধের জের ধরে সন্ত্রাসী শামীম ও তার লোকজন বাবু, ইসহাক, রানা আমির ,রাসেল, ওয়াসীম, হাসান, আইয়ুব আলী, কাউসার, শুভ, আমির হোসেন কুট্টি, আকরাম আমিনুল, সুর্যা, মোবাইল খোকন, জসিম, তানজিল, কামরুল, ওয়াসিম, পারভেজ, মনির দেওয়ান, মাসুদ, মোশারফ, দেলোয়ার, আলামিন, কালু, মাহাবুর, অনিক ঢালীসহ অজ্ঞাত ২০০/৩০০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইয়াসিন মাহমুদ ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ইয়াসিন মাহমুদ,হোসাইন ফরাজী, মোহাম্মদ আলী ফরাজী, দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, বাবলু, হাসান মাহমুদ, ইদ্রিস আলীকে এলোপাথারিভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied