ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পুলিশের উদ্যোগে হারানো ১২ মোবাইল উদ্ধার, মালিকদের মুখে স্বস্তি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-২-২০২৬ দুপুর ১:৪৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলংগা থানা পুলিশের কার্যকর উদ্যোগে জানুয়ারি মাসে বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া মোট ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, হারানো মোবাইল উদ্ধারে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন থানায় এসে আস্থা ও মানসম্মত সেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিয়মিত অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে।
মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিক শফিকুল ইসলাম বলেন, হারানো মোবাইল আর ফিরে পাবো—এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশের সহযোগিতায় আজ মোবাইলটি ফিরে পেলাম, এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। অন্য এক মালিক জানান, পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, সাধারণ মানুষের জানমাল ও ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। হারানো মোবাইল উদ্ধারে আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
সচেতন মহলের মতে, পুলিশের এমন মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং থানাকেন্দ্রিক সেবার প্রতি মানুষের আস্থা বাড়াবে।

Aminur / Aminur

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ