জার্মানিকে রুখে দিল ডেনমার্ক
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে ডেনমার্ক। দুই দলের প্রস্তুতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নামার আগে হোঁচট খেল ইওয়াখিম লুভের দলটি।
গোল দুটি হয়েছে বিরতির পর। ফ্লোরিয়ান নেহাস জার্মানিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ইউসুফ পোলসেন। দুই বছর পর মাঠে নামেন টমাস মুলার ও মাটস হুমেলস।
প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি ডেনমার্ক। তবে ম্যাচের ৪৪তম মিনিটে সের্গে জিনাব্রির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষা শেষ হয় জার্মানির। রবিন গোজেন্সের ক্রস গোলমুখে বাড়ান মুলার। ভিড়ের মধ্যে ঠিকমত শট নিতে পারেননি জসুয়া কিমিচ। সেই বল পেয়ে কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নেহাস।
পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে উঠে ডেনমার্ক। ম্যাচের ৭১তম মিনিটে সমতায় ফেরে তারা। ক্রিস্তিয়ান এরিকসেনের অসাধারণ পাস পেয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন পোলসেন। ম্যাচে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে তারা।
ম্যাচের শেষ দিকে চেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি কোনো দলই।
ইউরো অভিযানে আগামী ১৫ জুন ফ্রান্সের বিপক্ষে নিজেদের মাঠে নামবে জার্মানি। এর আগে আগামী সোমবার লাটভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ