ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে শোভাযাত্রা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১-২০২৫ রাত ৯:২

রাজধানীতে শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নি আন্দোলনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সত্য ও জীবনের উপলব্ধির জন্য শবে মেরাজের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন, আনন্দ র‌্যালি ও সমাবেশে এ দাবি জানান বক্তারা। 

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বলেন, মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত।

তিনি আরও বলেন, মেরাজে নবীজির (সা.) সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ ঘটে, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত। এর শুকরিয়া না হলে নাফরমানি হবে। তবে রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে মেরাজ হুকুমগত নির্ধারিত ঈদ নয়। ঈমানি হৃদয়ের ঈদ, যার সঙ্গে অন্য কোনও বিষয়ের তুলনা চলে না। এসময় শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি জানান তিনি।

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ