গাজীপুরে পর্যটকদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশঃ কামাল উদ্দিন
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের গাজীপুর জোনের ইনচার্জ কামাল উদ্দিন বলেছেন, গাজীপুরে পর্যটকদের নিরাপদ ভ্রমন ও বিনোদনের জন্য আমরা সার্বক্ষণিক আন্তরিক সেবা দিয়ে যাচ্ছি। তাদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য আমাদের পুরো টিম দিনরাত চেষ্টা করে যাচ্ছে। ফলে পূর্বের যেকোন সময়ের তুলনায় পরিবেশ শান্ত। মঙ্গলবার সকালে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
পরিদর্শক (টি.টি) কামাল উদ্দিন আরও বলেন, ট্যুরিস্ট পুলিশের প্রথম এবং প্রধান কাজ হলো পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা,পর্যটকদের সুবিধা ও অসুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে অংশ নেওয়া, কোনো পর্যটক অসুস্থ হলে চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে বা কোনো ধরনের সতর্কবার্তা থাকলে সেটি তাৎক্ষণিক পর্যটকদের অবহিত করা, অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়া, দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজে অংশ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ট্যুরিস্ট পুলিশ গুরুত্বের সঙ্গে করে থাকেন।
গাজীপুর সাফারী পার্কে আসা দর্শনার্থী হাসিব মিয়া জানান, ট্যুরিস্ট পুলিশের তৎপরতা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের দায়িত্বশীল আচরণে গাজীপুরে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে আমরা মনে করি। পর্যটকদের ও পর্যটন নগরীর নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশের চলমান আন্তরিকতা অব্যাহত থাকবে বলেও আমরা বিশ্বাস করি।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা