ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তানোরে বিএনপি নেতার দখলবাজি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ১:১৫

রাজশাহীর তানোরে দখলবাজি শুরু করেছেন বিএনপির একশ্রেণীর  নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে। এতে জনমনে তীব্রক্ষোভ,অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়,দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।অন্যদিকে এসব কর্মকাণ্ডের কারণে সাধারণের মাঝে বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

জানা গেছে,গত ২৭ জানুয়ারি সোমবার তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির চাতাল জবরদখল করা হয়েছে।এতে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে ক্ষোভ-অসন্তোষের পাশাপাশি চরম উদ্বেগ-উৎকন্ঠা ও আতংক ছড়িয়ে পড়েছে। এদিন জেলা যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে স্বামীর কারণে স্ত্রী ও পুত্রের জমি জবরদখল করেছে।

এ ঘটনায় গত ২৮ জানুয়ারি মঙ্গলবার মালশিরা গ্রামের দিলিপ কুমার মন্ডলের পুত্র সেতু কুমার মন্ডল বাদি হয়ে ভবানীপুর গ্রামের মৃত বদু হাজির পুত্র ও জেলা যুবদল নেতা শরীফ উদ্দিন  মুন্সীকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-১৮৪,মালশিরা মৌজার,খতিয়ান নম্বর ৩১৬,দাগ নম্বর ৬৬৩ ও ৬৬৪,শ্রেণী চাতাল,পরিমাণ ২০.৩৩ শতক। গত ২০১২ সালের ১০ ডিসেম্বর রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে দিলিপ কুমারের কাছে থেকে ক্রয় করেন তার স্ত্রী শ্রীমতি লিপি রানী ও পুত্র সেতু কুমার মন্ডল। উক্ত সম্পত্তির উপর চাতাল নির্মান রয়েছে। বর্তমানে উক্ত চাতাল বিবাদী জোরপূর্বকভাবে দখল করেছে। বিবাদীকে বিষয়টি বলতে গেলে উক্ত বিবাদী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করেন। উক্ত বিবাদী অত্যন্ত দুর্ধস্ব প্রকৃতির লোক। বিবাদীর সহিত দ্বন্দে লিপ্ত হইলে আইন ভঙ্গের সম্ভাবনা রয়েছে। বিধায় সুষ্ঠ বিচারের আশায় আপনার সরনাপন্ন হইলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক জৈষ্ঠ নেতা বলেন,কামারগাঁ ইউপি বিএনপির বিঁষ ফোড়া শরিফ উদ্দিন মুন্সী। তিনি এর আগে বিএনপি নেতা এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেকের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে।এছাড়াও মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের নাম ভাঙিয়ে জমিদখল, আলুর জমি টেন্ডার নিয়ে কৃষকদের টাকা আত্মসাৎ করেছে।

এবিষয়ে জানতে চাইলে জেলা যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি দিলিপ কুমার মন্ডলের কাছে থেকে জায়গা কিনেছেন এখানে জবরদখলের কিছু নাই।দিলিপ তাকে জায়গা বুঝে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।দিলিপের জায়গা কোথায় সেটা সে বুঝিয়ে দিক। এবিষয়ে জানতে চাইলে সেতু কুমার মন্ডল বলেন,তার বাবার সঙ্গে শরিফ মুন্সীর কি হয়েছে,সেটা তাদের বিষয়।কিন্ত্ত বাবার অপরাধে তো স্ত্রী-পুত্রের জমি জবরদখল করা যায় না,তারা তাদের জমি ফিরে চান।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা