ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লংগদু যুবদল নেতার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ


মনু মার্মা, রাঙামাটি photo মনু মার্মা, রাঙামাটি
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ৪:১০

রাঙামাটির লংগদু যুবদলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ ইউনুছ’র বিরুদ্ধে এক নারীর অবৈধভাবে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী নারী মর্জিনা আক্তার।
বুধবার (২৯ জানুয়ারী) স্থানীয় একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, লংগদু উপজেলার পশ্চিম বাইট্টা পাড়ায় আমার মা গুল নাহার বেগমের নামে দুই দাগে পাঁচ একর জমির রেকর্ডীয় জায়গা আছে। আমাদের জায়গার পার্শ্ববর্তী জনৈক কালাচা চাকমার কাছ থেকে তিন একর জায়গা ক্রয় করে উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ ইউনুছ। কিন্তু সে ক্রয়কৃত তিন একর জায়গায় জাল জালিয়াতি করে আমাদের জায়গা পর্যন্ত চৌহদ্দিভুক্ত করে। 
আমরা প্রতিবাদ জানালে ২০২৩ সালের ৪ ডিসেম্বর ইউনূছের বাহিনী আমার মা ও আমার স্বামীকে মারাত্মক জখম করে। 
এ ঘটনায় আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। 
৫ আগষ্ট সরকার পতনের পর মর্জিনা আক্তারের জায়গা দখলে নিতে দফায় দফায় চেষ্টায় চালায় উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ ইউনুছ। ভুক্তভোগী নারী আদালতে শরণাপন্ন হলে আদালত বিরোধীয় ও জায়গায় ইউনূছের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার মামলা (মামলা নং ১৭০-২০২২ এবং উচ্ছেদ মামলা নং ১৭৭-২০২২) হলে আদালত ৫ জানুয়ারী নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ৭ জানুয়ারী ইউনুছ বহিরাগত ২০-৩০ জন লোক নিয়ে রাতের আধারে টিনশেড ঘরে করে এবং গাছ গাছালি কেটে নিয়ে যায়। 
মর্জিনা আক্তার বলেন, ইউনুছ দলবল নিয়ে আমাদের ঘরে হানা দিয়ে আমার মা ও ছোট বোনকে একা পেয়ে মারধর করে এবং আমার ছোট বোনকে কিটনাশক খাইয়ে দেয়। আমরা ছোট বোনকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যায়। এই সুযোগে সে রাতের আধারে ঘর নির্মাণ করে। ইউনুছ প্রভাবশালী নেতা হওয়ায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে কোন প্রতিকার পাইনি। 
জীবনের নিরাপত্তা ও সুবিচার চেয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভূক্তভোগী মর্জিনা আক্তার। 
এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ ইউনুছ বলেন, দীর্ঘ সতের বছর ধরে মর্জিনা আক্তার আওয়ীমী লীগের প্রভাব খাটিয়ে আমার জমি দখলে রাখে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।  

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা