ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাত জেগে পাহারা দিয়েও লাভ হলো না কৃষাণী মমতাজের


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ৪:২৭

আশপাশে গরু চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গাজীপুরের শ্রীপুর উপজেলায়। চুরি আতঙ্কে রাত জেগে পাহারাও দেন কৃষাণী মোছা. মমতাজ বেগম (৬০)। চারটা পর্যন্ত জেগে থাকলেও সকালে এক ঘণ্টা ঘুমানোর পর দেখেন গোয়ালে গরু নেই।
 
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ড উজিলাব গ্রামের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার বিভিন্ন এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

চুরি হওয়া গরুর মালিক কৃষাণী মোছা. মমতাজ বেগম (৬০) শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের (উত্তর পূর্ব পাড়া) আকন্দ বাড়ির মো. লাল মিয়ার স্ত্রী। তার কোনো সন্তান নেই। 

বৃদ্ধা মমতাজ বেগম বলেন, আমার কোনো সন্তান নেই। গরুগুলোই আমার সন্তানের মতো। তাদেরকে নিয়েই আমার জীবন সংসার। ইদানিং আশপাশে গরু চুরির খবরে গত ৪-৫ মাস যাবৎ রাতে ঘুমাই না। রাত জেগে গরু পাহারা দেই। এই রাতেও ৩টা থেকে ৪টা পর্যন্ত সজাগ ছিলাম। পরে ঘুমাতে যাই। ১ ঘণ্টা পর আযানের সময় দেখি গোয়াল ঘরে গরু নেই। সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যেই গরুগুলো চুরি করে নিয়ে গেছে চোরেরা। আমি এখন পথে বসে গেলাম। এই গরুগুলো লালন পালন করেই জীবিকা নির্বাহ করি। গাভীর দুধ বিক্রি ও ঈদে গরু বিক্রি করেই আমাদের সংসার চলে। চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি দেশি কাজলা রঙের গাভীন গাভী যেটি ১০-১২ দিনের মাথায় বাচ্চা প্রসব করবে। এছাড়াও একটি লাল কাজলা রঙের ষাঁড় গরু ও কালো রঙের শাহীওয়াল জাতের একটি ষাড় গরু। গোয়াল ঘরে বাঁধা গরুর রশি ছুরি দিয়ে কেটে গরু নিয়ে যায় চোর। গোয়াল ঘরেই ওই ছুরি ফেলে যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কৃষকদের অভিযোগ পেলে গরু উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, গত এক মাসে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গরু চুরির বিষয়ে উদ্বেগ প্রকাশ পায়। তারা বলেন, পুলিশ তদন্তে গেলেও কোনো গরুর সন্ধান দিতে পারেনি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক ও খামারিরাও।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা