দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার আহবান বক্করের
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে। তাই আপনি দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন।
তিনি বুধবার (২৯ জানুয়ারী) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। গণতন্ত্রের যে আরও শর্ত আছে অর্থাৎ, সুষ্ঠু নির্বাচন সেদিকে হাঁটতে হবে। প্রয়োজনীয় যে সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সবকিছুতে সংস্কার দরকার। কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ করে এটা নিয়ে তর্কবিতর্ক করলে হবে না।
বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নির্বাচনকে আকাশের তারা করে দিয়েছে। এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা হামিদ হোসাইন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদুর রহমান, হাজী নুরুল হক, রবিউল হোসেন রবি, সাইফুদ্দীন মির্জা, আবদুর রাজ্জাক, রমজান আলী, আবদুল নাসের সাজ্জাদ, মনোয়ারা বাবুল, মেজবাহ উদ্দীন মিন্টু, মো. ওয়াসীম, আরিফ সোহেল, মো. রুবায়েত, আবদুল গাফফার ডালিম, মো. সাইফুল, আইনুল ইসলাম জুয়েল, জাহাংগীর আলম, জাহেদুল হক সোহেল, আতিকুর রহমান, নুরুল আলম নুরু, মো. আশরাফ, মো. মামুন, জসিম উদ্দিন, শহিদুল্লাহ রনি, রানা, সালমান, মো. শাহজাহান, আরাফাত প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।