ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে বেকারীর শ্রমিককে পিটিয়ে হত্যা,গ্রেফতার-৭


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৯-১-২০২৫ বিকাল ৫:৪৫

ঢাকার ধামরাইয়ে  চুরির অপবাদ দিয়ে আব্দুর রাহীম (৩২) নামে এক বেকারীর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার পৌর শহরের ইসলামপুর এলাকার সিফাত বেকারীতে মারধরের ঘটিনাটি ঘটে। পর সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আব্দুর রাহীম ব্রাক্ষণবাড়িয়া থানার মৃত শাহ আলমের ছেলে। তিনি ধামরাই পৌর শহরের লাকুরিয়া পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মারধরের ঘটিনাটি ঘটে, সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধামরাইয়ের ইসলামপুরে সিফাত বেকারীতে কাজ করতেন আব্দুর রাহীম। তেল চুরি নিয়ে বাকবিতন্ডা হয় বেকারির একই কাজে কর্মরত অন্য শিফটের শ্রমিকের সাথে। এঘটনায় কয়েকজন মিলে মারধর করেন রাহীম ও তার সহযোগী আবিরকে। মারধরের কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী হালিমা আক্তার।

কারখানায় গিয়ে দেখা যায় আবীর নামের শ্রমিকের গায়ে আঘাতের চিহ্ন। আবিরকে ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে আবির জানায় তেল নিয়ে ওস্তাদের সাথে কথা কাটকাটি হলে আমাদের দুজনকে মারধর করে। ওস্তাদ বাড়ি চলে গেলে মাহাজন ওস্তাদকে ফোন দিয়ে আবার বেকারিতে নিয়ে আসে মিমাংসা করে দিবে এই মর্মে। পরে শুনি ওস্তাদের লাশ বাথরুমে।

নিহত রাহীমের স্ত্রী হালিমা আক্তার জানান, আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে সিফাত বেকারির মালিক রায়হান ও ৬-৭ জন মিলে মারধর করে মেরে ফেলেছে। বেকারির স্টাফদের বাথরুমে পড়ে ছিলো আমার স্বামীর নিথর দেহ। আমার দুইটা সন্তান এতিম হয়ে গেলো আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার স্বামী যদি চুর হয় তাহলে তাদের সিসি ক্যামেরায় ধরা পড়ার কথা।

নিহতের শ্যালক ইউসুফ আলী ঘটনার বিবরণ দিয়ে জানান, বিচারের কথা বলে ডেকে নিয়ে আমার দুলাভাইকে মেরে ফেলেছে। আমার বোনটা স্বামী হারা হয়ে গেলো আর আমার ছোট ছোট দুইটা ভাগ্নে ভাগ্নীর এখন কি হবে?

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান,নিহত রাহীমের স্ত্রী ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযান করে সাত জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি, এবং মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার