দেশজুড়ে পাহাড়ী আদার কদর
মসলা জাতীয় ফসলের মধ্যে আদা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফসল। যেকোন রান্নার সরঞ্জামে আদার ব্যবহার করা হয়ে থাকে। তাইত এই আদার ও চাহিদা থাকে অনেক বেশি। সাধারনত পার্বত্য অঞ্চলে স্থানীয় এবং থাই এই দুই জাতের আদা চাষ করা হয়ে থাকে। তবে থাই জাতের আদা আকারে বড় হয়ে থাকে। মূলত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে জমিতে আদা লাগানো হয়। পৌষ মাসে পাতা শুকাতে শুরু করলে আদা তোলা শুরু হয়। আদা চাষে ঝুঁকি কম কিন্তু লাভ বেশি। পতিত জমিতেও চাষ করা যায়। বিশেষ করে যেখানে কোনো ফসল ফলানো যায় না সেখানে আদার চাষ করা যায় নিশ্চিন্তে। আদার তেমন কোনো রোগবালাই বা পোকা-মাকড়ও দেখা যায় না।
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী অঞ্চলে বাণিজ্যিকভাবে আদা উৎপাদন হয়। বর্তমানে চলছে আদা সংগ্রহের মৌসুম। তাইত কাপ্তাইয়ের হাট-বাজারে গেলেই দেখা মিলছে পাহাড়ী অঞ্চলে উৎপাদিত এসব আদা। যেই আদাগুলোর মান ভালো ও দামে কিছুটা সস্তা হওয়ায় স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এতে করে স্থানীয় চাষীরাও বেশ লাভবান হচ্ছে।
কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন এর বাসিন্দা আদা চাষী জয়ধন তঞ্চঙ্গ্যা, সমীরণ তঞ্চঙ্গ্যা সহ কয়েকজন জানান, প্রতিবছরই তারা আদা চাষ করে থাকেন। তাছাড়া পাহাড়ে আদা চাষে ভালো ফলন পাওয়াতে এবং লাভবান হওয়াতে তাদের দেখে অনান্য চাষীরাও আদাচাষে আগ্রহী হচ্ছেন। আদা চাষে পাহাড়ের মাটি উপযুক্ত হওয়ায় এবং পরিবেশ আবহাওয়া সহনশীল হওয়াতে কমবেশি সকলেই লাভবান হয়ে থাকে। তারা অনেকেই বলেন, আদা চাষ করে তাদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে। এছাড়া কৃষি বিভাগ থেকেও তাদের বিভিন্নভাবে সহযোগীতা করা হয়ে থাকে।
কাপ্তাইয়ের বড়ইছড়ি বাজারে আদা বিক্রয় করতে আসা স্থানীয়চাষী স্বপ্না মারমা, চাউচিং মারমা সহ কয়েকজন বলেন, পাহাড়ের এসব আদার কদর ভালো হওয়াতে দেশের বিভিন্ন প্রান্তে পাইকারী ভাবে বিক্রয় করা হয়ে থাকে। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি কেজি দুই থেকে তিনশত টাকা কেজিতে বিক্রয় করেন তারা। এছাড়া পাইকারি পর্যায়ে আরো কিছুটা কমে এসব আদা বিক্রয় করা হয়ে থাকে। তবে দাম যেমনই হোকনা কেন পাহাড়ি আদা কিনতে বেশ আগ্রহ দেখা যায় বলে তারা জানান।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ জানান, আদা একটি উচ্চমূল্যের ফসল। কাপ্তাইয়ে প্রায় ৩০০ হেক্টর জমিতে ৪ হাজার মেট্রিক টনের মতো আদা উৎপাদন হয়। এখানে পাহাড়ের স্থানীয় উন্নত জাতের আদার ফলন অনেকটা বেশি এবং সারাদেশে এই জাতের আদার বীজের ব্যাপক চাহিদা রয়েছে। উপজেলা কৃষি বিভাগ থেকে স্থানীয়দের কৃষকদের আদাচাষে বিভিন্ন সহযোগীতা করা হয়। তাই আদা চাষ করে পাহাড়ের প্রান্তিক কৃষকেরা লাভবান হচ্ছে।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা