ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তানোরে ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ২:৬

রাজশাহীর  তানোর থানার কর্মরত এ এস আই খাইরুলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তানোর  পৌরসভার মেডিক্যাল মোড় থেকে মাদক কারবারি ও মাদক সেবনকারী লিটন (৩৬) তিনি মৃত: এন্তাজ আলীর পুত্রকে আটক করার পর ঘটনাস্থলে রফাদফা হয় বলে দাবি করছেন সেখানকার স্থানীয় অনেকেই।

জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর  থানার এ এস আই সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে রওনা হন মাদক কারবারিদের উদ্দেশ্য। তথ্যের সত্যতা নিশ্চিত করতে তানোর পৌর সদরের আমশো মেডিকেল মোড়ে   অভিযান চালিয়ে এসময় মৃত  ইন্তাজ আলীর পুত্র লিটন আলীকে  পেয়ে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন ও ২ পিচ ইয়াবা উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক করার পর পুলিশ সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন সেখানকার স্থানীয়রা। জানা যায় স্থানীয়দের দাবিতে পুলিশ মাদক সেবনকারীদের ছেড়ে দিতে বাধ্য হন। তবে এলাকাবাসী জানান, পুলিশের এই ঘুষ লেনদেনের ঘটনা আমরা অবগতনা।

এবিষয়ে জানতে মুঠো ফোনে এ এস আই খাইরুলকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে  জানতে তানোর  থানার অফিসার ইনচার্জ বলেন,“আমি বিষয়টি জানি না। সত্য-মিথ্যা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি আরও বলেন অনেক সময় জনগণের দাবি আমাদের মানতে হয়, কারন জনগণ সকল ক্ষমতার উৎস বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ