পঞ্চগড়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তিন চেয়ারম্যানের বিরুদ্ধে
পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মনিহারি খাতে বরাদ্দের টাকা,পরিষদের হিসাব নম্বরে জমা দিয়ে খরচ করার নিয়ম থাকলেও তিনটি ইউনিয়নের চেয়ারম্যান নিজের হিসাব নম্বরে জমা করে আত্মসাতের অভিযোগ উঠেছে।চেয়ারম্যানরা হলেন-দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনি ভূষন রায়, চিলাহাটি ইউনিয়নের হারুন অর রশিদ,শালডাঙ্গা ইউনিয়নের মো.ফরিদুল ইসলাম।
তথ্যনুযায়ী,রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগ ২০২৪-২৫ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসের জন্য বরাদ্দ দেওয়া হয়।সে অনুযায়ী জেলা প্রশাসক প্রতি ইউনিয়নে ৩৩ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করেন।হিসাব নম্বর ০১০০০১১৩৮৭১৬৫,শালডাঙ্গা ইউনিয়নের চেক নম্বর ৬০০৪০৮৩৯৫০৫,চিলাহাটি ইউনিয়নের চেক -৫০৬ এবং পামুলি ইউনিয়নের ৫১০ নম্বর চেকে টাকা প্রদান করা হয়।যা পরিষদের রাজস্ব আয় হিসাব নম্বরে জমা করে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে ব্যয় করবে।অভিযোগ রয়েছে, চেয়ারম্যানরা পরিষদের রাজস্ব আয় হিসাবে জমা না করে, নিজের নামের হিসাবে জমা করে টাকা আত্মসাত করেছেন।
অভিযুক্ত চেয়ারম্যান শালডাঙ্গা ইউনিয়নের ফরিদুল ইসলাম বলেন,পরিষদের হিসাব নম্বরে চেক জমা দেয়া হয়েছে।পামুলি ইউনিয়নের চেয়ারম্যান মনি ভূষন রায় জানান,ভুলক্রমে অন্য হিসাব নম্বরে চেক জমা দেওয়া হয়েছে।টাকাটা আমি পরিষদের হিসাবে জমা করে দিব।চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ