দুর্গাপুরে বালু চুরির দায়ে ৬ যুবক জেলহাজতে
নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজয়পুর এলাকার সোমেশ্বরী নদী থেকে বালু চুরির দায়ে ১ জনকে অর্থদন্ড ও ৬ জন লড়িচালক কে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর এই দন্ড প্রদান করেন।
মামলা সুত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা সত্বেও সোমেশ্বরী নদী থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬ জন লড়িচালক মমিন আহমেদ (২০), সোহাগ মিয়া (২২), মো. হাকিম (২২), মো. শরিফুল ইসলাম (২২), মো. এনামুল হক (২৬) ও আলমগীর হোসেন (২৪) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেইসাথে সোমেশ্বরী নদী থেকে কোনপ্রকার বালু উত্তোলন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা