বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা সমাপ্ত
বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২১-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন হতে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশনেরর সার্জেন্ট আব্দুর রহিম শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং এনসি (ই) সৌমিক আহমেদ শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতা গত ২৮ আগস্ট শুরু হয়। এ সময় সকল দলের খেলোয়াড় ছাড়াও যশোর সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ
বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন
আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’
ফ্রান্সের বিপক্ষে স্পেনকে স্বস্তি দিচ্ছে যে পরিসংখ্যান
দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা
ইংল্যান্ডে কি থামবে হালান্ডদের স্বপ্নযাত্রা
কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনহা’
বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি
মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, আরও যত রেকর্ড
‘ফ্রান্সের খেলা মানসম্মত’, হার মানলেন মরক্কোর কোচ
সেই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের তারা এখনো আছেন
বাঁচা-মরার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ