তানোর এলাকাবাসীর পক্ষ নিয়ে প্রশংসায় ভাঁসছেন ইউএনও খাইরুল ইসলাম
দেশের আইন যেন তার হাতে এমন ভেবেই গ্রামবাসীর কথার তোয়াক্কা না করে শত বছরের রাস্তা কেটে পুকুর বানানো শুরু করছিলেন মোজাহার আলী।
গ্রামবাসী প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারেন ঘটনা টি ঘটেছে রাজশাহী তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ড মাসিন্দা গ্রামে।
চলতি মাসের (৩০ জানুয়ারি) সারাদিন পৌরসভার পাঁকা রাস্তার এজিং কেটে কাজ করছিলেন মাসিন্দা গ্রামের মৃত মেসের আলীর ছেলে আলহাজ্ব মোজাহার আলী (৫০) পরে রাতে গ্রাম বাসী বিষয়টি টের পেয়ে বাধাঁ দেওয়ার চেষ্টা করলে উল্টো গ্রামবাসীকেই বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দেয় সেই মোজাহার আলী।
গ্রামবাসীরা স্থানীয় গণমাধ্যম কর্মী ও ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করলে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন গণমাধ্যম কর্মী রা। গ্রামবাসী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে মোজাহার আলী সেই রাতেই কথা দেন যে আর কাজ করবে না। কিন্তু পরদিন ৩১ জানুয়ারি (শুক্রবার) আবারো সেই গর্ত করা জায়গাতে প্রায় ২০ টি নারিকেলের গাছ রোপন করার জন্য প্রস্তুতি নেন।
বিষয়টি ইউএনওকে জানানো হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (পৌর প্রশাসক) খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন সেখানে আগে থেকেই শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন,
ঘটনাস্থল পরিদর্শন ও গ্রামবাসীর কথা মতে সঙ্গে সঙ্গে তিনি নির্দেশনা দেন গর্তটি ভরাট করার জন্য এবং মোজাহার আলীকে ঘটনাস্থলে আসার জন্য জানান, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হননি মোজাহার আলী তবে
মোবাইল ফোনে মোজাহার আলীর সাথে কথা বলে পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেন যে এমন কাজ তিনি যদি আবারো করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তার উপস্থিতি ও সমিস্যা নিরসন করায় এলাকাবাসীর মানুষের কাছে প্রশংসায় ভাঁসছেন তিনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক খাইরুল ইসলাম বলেন, তানোর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তবে সকলের সহযোগিতা চেয়েছেন ইউএনও খাইরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত