রূপগঞ্জে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের তৃণমূল বিএনপি নেতা একাধিক মামলার আসামী লিটন ওরফে কসাই লিটন ও তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা রানা মিয়ার জিম্মিদশা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার সকালে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কসাই লিটনের বোন রোকেয়া ইয়াছমিন, মাহমুদা খাতুন, প্রতিবেশী সাহেলা বেগম, সিরাজ খন্দকারসহ অনেকে।
এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রফিকুল ইসলাম লিটন তৃণমূল বিএনপির সক্রিয় নেতা ছিলেন। লিটন ও তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা মিলে পূর্বাচলে উপশহরে তাদের নামের
প্লট জালিয়াতি ও ভূয়া কাগজ বানিয়ে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে শতশত কোটি টাকার মালিক বনে গেছেন। এমনকি তাদের হামলার স্বীকার হয়েছে অনেকে। কসাই লিটন বাড়িয়াছনি এলাকার সালেহা বেগমের ৫ কাঠা, সিরাজ খন্দকারের ৮ শতাংশ জমি, রোকেয়া বেগমের ৩ কাঠার প্লটের জাল কাগজপত্র বানিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তাদের কাছে জিম্মি বাড়িয়াছনি এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার। ৫ আগষ্টের পর থেকে বেপরোয়া হয়ে উঠে কসাই লিটন তার ছেলেরা। কসাই লিটন ও তার দুই ছেলের জিম্মিদশা থেকে মুক্তি পেতে ভুক্তভোগীরা রূপগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের সহযোগীতা চায়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত